অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে বিজেপি কার্যালয়ে “আমার মাটি আমার দেশ” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি রাজেন হেমব্রম সহ আরো অনেকে।
লোধাশুলিতে বিজেপি কার্যালয়ে লোধাশুলি, শালবনি ও ঝাড়গ্রামসহ বিজেপি গ্রামীন মন্ডলের বিভিন্ন এলাকা থেকে দিল্লিতে অমৃতবাটিকা তৈরি করার জন্য যে মাটি সংগ্রহ করা হয়েছিল সেই মাটি একত্রিত করা হয়। ওই মাটি কলকাতার দলীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে বলে আমার মাটি আমার দেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে জানান বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো। তিনি বলেন, ওই মাটি বিভিন্ন ধর্মীয় স্থান এবং মহাপুরুষদের ও স্বাধীনতা সংগ্রামীদের বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। তাই আমার মাটি আমার দেশ কর্মসূচিকে সফল করার জন্য দলীয় নেতৃত্ব, কর্মীরা ওই মাটি সংগ্রহ করেছেন। ওই মাটি দিল্লিতে অমৃত বাটিকা তৈরীর কাজে লাগানো হবে।

