অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুলাই: পরিবেশ রক্ষার তাগিদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল সুবর্ণরেখা নদী তীরবর্তী ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’। সোমবার সংগঠনের সদস্যরা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বালিপাল গ্রামের ঐতিহ্যবাহী ‘কেঁদুয়াবুড়ির’ থানের পরিত্যক্ত জায়গায় বেশকিছু বৃক্ষরোপণ করেন। পাশাপাশি সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের সদস্যরা এলাকার মানুষকে করোনা মহামারি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে সচেতন করেন।

আমারকার ভাষা আমারকার গর্ব ফেসবুকে গ্রুপের অ্যাডমিন বিশ্বজিত পাল বলেন, আমরাই করোনা মহামারীর সময় দেখেছি অক্সিজেনের কতটা প্রয়োজন তাই সাধারণ মানুষকে গাছ লাগানোর বার্তা দিতে আজ আমরা বালি পাল গ্রামের কেন্দুয়াবুড়ির থানে গাছ লাগালাম। আমাদের এই কর্মসূচি আগামী দিনেও চলবে। আমাদের লক্ষ্য ঝাড়গ্রাম জেলাকে সবুজায়নে ভরিয়ে তোলা।


