“আমাদের মেঠোপথ” শিল্প-সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক পত্রিকার উদ্বোধন হল গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৫ সেপ্টেম্বর: মহালয়ার পূণ্য লগ্নে গোপীবল্লভপুর থেকে প্রকাশ পেল ‘আমাদের মেঠোপথ’ শিল্প-সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক পত্রিকা। রবিবার দুপুরে গোপীবল্লভপুরের ঐতিহাসিক স্থান কুঠিঘাট থেকে ঝাড়গ্ৰাম জেলার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক কবি সাহিত্যিক ও সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্বের সদস্যদের উপস্থিতিতে “আমাদের মেঠোপথ” সাহিত্য পত্রিকা প্রকাশিত হল।

জানা গেছে, ৯০ পৃষ্ঠার ‘আমাদের মেঠোপথ’ এর এই শারদ সংখ্যায় এবার স্থান পেয়েছে একাধিক প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ। “আমাদের মেঠোপথ” পত্রিকার সম্পাদক কৃষ্ণ শতপথি বলেন, সবং, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, বেলদা খড়্গপুর, জামবনি, কেশিয়াড়ি ও গোপীবল্লভপুরের প্রায় ৬০ জন কবি সাহিত্যিককে নিয়ে আজ ১৮ তম শারদ পত্রিকার উদ্বোধন হল গোপীবল্লভপুরে কুঠিঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *