রবিবাসরীয় প্রচারে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৮ এপ্রিল:
সকাল দশটা থেকেই প্রচারে নেমে পড়েছেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার। বর্ণাঢ্য মিছিলে টোটো ইউনিয়নের প্রায় ১০০টি টোটোতে কর্মী এবং সমর্থকরা এই মিছিলে যোগ দেন। মন্ডলপাড়া বাজার থেকে শুরু করে কালীতলা চড়কতলা প্রাইমারি স্কুল মাঠ হয়ে মানিকতলা শ্মশান, হাইস্কুল দোগাছিয়া হয়ে মন্ডলপাড়া বাজারে ফিরে আসে। পাড়ার পর পাড়া পরিক্রমা করার সময় রাস্তার পাশে গ্রামবাসীরা প্রার্থী আলোরানী সরকারকে অভিনন্দন জানান এবং আশীর্বাদ করেন।

রাস্তায় বেশ কিছু মন্দিরে পূজা দেন তৃণমূল প্রার্থী। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজারেরও বেশি নেতা ও কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদান করেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানেই যাচ্ছিল এলাকাবাসী উৎসাহ নিয়ে দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *