আলোর দিশা ট্রাষ্টের উদ্যোগে কৃতি সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২ শালবনীতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সদর দক্ষিণ চক্রের অধিনস্থ ১২ টি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা এবং ২১ জন নির্বাচিত দু:স্থ ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। সেই সঙ্গে প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণির মেধা অন্বেষণ-২০১৯ পরীক্ষায় সফলদের হাতে শংসাপত্র, বৃত্তির অর্থ, স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় আলোর দিশা ট্রাষ্টের পক্ষ থেকে।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শালবনীর বিধায়ক তথা মন্ত্রী
শ্রীকান্ত মাহাত, সুবর্ণরেখা কলেজের সহকারী অধ্যাপক
ড: আরুনাভ প্রহরাজ, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপিকা ড: মামণি মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সদস্যা যমুনা ধল, প্রাক্তন জেলাপরিষদ সদস্য, সনৎ মাহাত, পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম জানা সহ ট্রাস্টের প্রায় ৬০ জন সদস্য ও সদস্যা এবং উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *