Sukanta, BJP, পড়ুয়াদের শিক্ষিত করার পাশাপাশি মানুষ করে গড়তে হবে, তবেই সমাজ গড়ে উঠবে: সুকান্ত মজুমদার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: কেশিয়াড়ি সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে বুধবার আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার কেশিয়াড়ি সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যামন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এদিন উপস্থিত হয়ে কেন সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যামন্দির গড়ে উঠেছে তার ব্যাখ্যা দেন।

তিনি বলেন, স্বাধীনতার পর শিক্ষা ব্যবস্থায় যে মৌলিক পরিবর্তন আসার কথা ছিল। সেই পরিবর্তন আসেনি। ফলে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়া মুখী এবং ঢেলে সাজানোর জন্যই ১৯৯২ সালে সরস্বতী শিশু মন্দির এবং সরস্বতী বিদ্যামন্দির গড়ে তোলা হয়। তিনি আরো বলেন, পড়ুয়াদের শিক্ষিত করার পাশাপাশি মানুষ করে গড়ে তুলতে হবে। তবে সমাজ গড়ে উঠবে। আর কোনও কিছুর প্রয়োজন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *