কল্যাণীর এনএসএস করোনা হাসপাতালে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুন:
করোনা হাসপাতালে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ। কল্যাণীর এনএসএস করোনা হাসপাতালের ঘটনা। যেখানে রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে বিপুল অর্থ খরচ করছেন কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য, সেখানে এক শ্রেণির অসাধু ঠিকাদার নিম্নমানের খাবার দিয়ে প্রচুর মুনাফা করে চলেছে। আজ সকালে যখন করোনা রোগীদের টিফিন দেওয়া হয় পাউরুটি ডিম ও কলা সেখানে দেখা যায় বেশিরভাগ পাঁউরুটি গুলোতে ছত্রাকে ভর্তি এবং দীর্ঘদিনের পড়ে থাকা পাঁউরুটি। যা খেলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে।বিষয়টি নজরে আসলে ওখানকার কর্মীরা ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *