মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ, চাঞ্চল্য ইটাহারে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ সেপ্টেম্বর: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামে। নিহত ওই গৃহবধুর নাম পুষ্প দেবশর্মা ( ২০ )। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ তার পরিবারের লোকেরা।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামের বাসিন্দা ডোল গোবিন্দ দেবশর্মার ছেলে গুলিয়া দেবশর্মার সাথে বিহারের বারসই থানার দোগজ গ্রামের বাসিন্দা কমল দাসের মেয়ের প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরে স্বামী গুলিয়া দেবশর্মা পুষ্প দেবশর্মাকে মদপ্য অবস্থায় এসে মারধর করত। প্রতিদিনের মতো গতকাল রাতেও গুলিয়া দেবশর্মা বাড়িতে এসে পুষ্পকে মারধর করে বলে অভিযোগ। পুষ্প দেবশর্মা মদ খাওয়া বারণ করায় তাকে ধরে বেধড়ক মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে পলাতক গুলিয়া দেবশর্মা সহ তার পরিবারের লোকেরা। ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে।

নিহত গৃহবধূর মাসি সনোকা সিংহ জানিয়েছেন, ভাগ্নী তার স্বামীকে মদ খাওয়া জন্য বারন করে বলে প্রতিদিন মদপ্য অবস্থায় এসে মারধর করত। গতকালও বারন করায় তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করে। গুলিয়া দেবশর্মার উপযুক্ত শান্তি চাই বলে জানান তিনি। অন্যদিকে সুরুন- ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য পাঞ্চারুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি শুনেই ছুটে এসেছি। পুলিশকে জানানো হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *