মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য নদিয়ার ধানতলায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মার্চ:
মূক বধির এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল নদিয়ার ধানতলা থানার নারায়ণপুর মধ্যপাড়ায়। ঘটনার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে মূক বধির ঐ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের তরফে ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে গোপাল বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আজ ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *