চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, বুদবুদে সেনা ইন্টিলিজেন্সের হাতে ধৃত এক ব্যক্তি

জয় লাহা, দুর্গাপুর, ১৬ নভেম্বর: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল সেনার চাকরি থেকে পালানো এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার পানাগড় সেনাছাউনির গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ল ওই ব্যক্তি। ধৃত ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় সেনা গয়েন্দারা।

পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতের নাম স্বপন মন্ডল। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি একসময় ভারতীয় সেনায় চাকরি করত। ২০১২ সালে সেনা চাকরি থেকে পালিয়ে যায়। অভিযোগ, মঙ্গলবার এক তরুণীকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেব বলে বুদবুদের মানকর স্টেশনের কাছে ডাকে। সেখান থেকে পানাগড় সেনাছাউনির ১ নং গেট এলাকায় নিয়ে আসে ওই তরুণীকে। তখনই সন্দেহ হয় সেনা ইন্টিলিজেন্স কর্মীদের। তাদের আটক করে জেরা শুরু করে ইন্টিলিজেন্স কর্মীরা। তারপরই বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়। চাকরী প্রার্থী ওই তরুণী পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ধৃত স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *