হিন্দুদের খ্রিস্টান করার অভিযোগ, মুর্শিদাবাদের জাফরাবাদ এলাকায় একাধিক বাড়িতে ভাঙ্গচুর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ নভেম্বর: বাড়িতে যিশু খ্রিস্টের ভজন এবং প্রার্থনার আড়লে হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠল একটি পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগে ওই বাড়িতে হামলা চালাল স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে প্রায় দেড় বছর ধরে শিব নারায়ণ পালের বাড়িতে প্রতি শুক্রবার ভজন এবং প্রার্থনা হয়। আর ভজনের নামে নাকি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান করা হয়, অনেকদিন ধরেই এলাকা বাসীর এমন অভিযোগ ছিল। নিয়ম মত শুক্রবার বিকেলেও শিব নারায়ণ পালের বাড়িতে ভজন প্রার্থনা চলিছিল। এই ভজনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জাফরাবাদ এলাকায়। এরপরই এলাকার লোকজন সেই বাড়িতে হামলা চালায়। ভজনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তির বাড়িতে ভাঙ্গচুর করে। যদিও সরাসরি অভিযোগের তীর একাধিক বহিরাগত সহ ওই গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য টুটুল দাসের দিকে।

ভাঙ্গচুর হওয়া একাধিক বাড়ির মালিক অভিযোগ করেন, তৃণমূল সদস্য টুটুল দাসের নেতৃত্বে এই হামলা হয়েছে। যদিও এই অভিযোগ ভিক্তিহীন বলে উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের ওই সদস্য টুটুল দাস। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ভাঙ্গচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *