নবদ্বীপে তৃণমূল অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ সেপ্টেম্বর: তৃণমূল অঞ্চল সভাপতি তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যরাতে তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়ির জানালা লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জানালার কাঁচ ভেঙ্গে যায়। নিচেই রয়েছে পোস্ট অফিস। বোমা মারার ফলে পোস্ট অফিসের ব্যানারও ছিঁড়ে যায় বলে অভিযোগ।ঘটনার পর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বিরোধীরা বোমাবাজি করেছে বলে অভিযোগ তৃণমূলের।

যদিও বিজেপির মন্ডল সহ সভাপতি দিলীপ সরকারের অভিযোগ এই গুলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *