শিলিগুড়িতে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ

আমাদের ভারত, শিলিগুড়ি, ১২ নভেম্বর: ফের শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ডে দুষ্কৃতি তাণ্ডব। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুকূল সরকার। ঘটনাটি ঘটেছে গতকাল শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের পাকুরতলা মোড় একটু ক্যাফের সামনে।

জানা গিয়েছে, অনুকূল সরকারের পুত্র সৈকত সরকার তাঁর এক বান্ধবীকে হাকিমপাড়ায় পৌঁছে দিতে গেলে একদল দুষ্কৃতি মদ্যপ অবস্থায় তাকে র্দুব্যবহার করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। অনুকূল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এই ১৫ নম্বর ওয়ার্ডেই এক মহিলা ব্যবসায়ীকে মারধর সহ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তার রেশ কাটতে না কাটতেই ফের খোদ ডেপুটি মেয়রের ওয়ার্ডে দুষ্কৃতি হামলার অভিযোগ ওঠায় ওয়ার্ডবাসীদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *