নদিয়ার চাকদহে বিজেপির পার্টি অফিস ভাঙ্গচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ সেপ্টেম্বর: চাকদহে বিজেপির পার্টি অফিস ভাঙ্গচুর। চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের টেংড়া বাজারে বিজেপির কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জেড পি ৪২, ১৬৫ নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সুরজিৎ রাহা জানান, গতকাল রাতে মিটিং করে বাড়ি ফেরার পর মধ্যরাতে পার্টি অফিস ভাঙ্গচুর করা হয়েছে। আগামী ৭ অক্টোবর জেলা নেতৃত্ব উপস্থিত থেকে এই পার্টি অফিসটি উদ্বোধনের কথা ছিল। এ ব্যাপারে চাকদহ থানায় লিখিত অভিযোগ জমা করবেন বলে জানান।

অন্যদিকে চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ সরকার জানান, যেখানে বিজেপি বিধায়করা দলে দলে চলে আসছে তৃণমূলে সেখানে এই অঞ্চলে বিজেপি বলতে কিছুই নেই। প্রতিপক্ষ হলে তবেই না দ্বন্দ্ব থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা কখনো এ ধরনের কাজে লিপ্ত হয় না। ক্রমশ পায়ের তলা থেকে মাটি হারানো বিজেপি সংবাদ শিরোনামে আসার জন্য নিজেরাই নিজেদের পার্টি অফিস ভেঙ্গে মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *