হিলি সীমান্তে ১৪ হাত কালী মন্দিরে অগ্নিকান্ডের ঘটনায় নাশকতার অভিযোগ, সিসিটিভি না থাকা এবং পুলিশের অনুপস্থিতি নিয়ে তদন্তের দাবি সুকান্ত’র

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ নভেম্বর: হিলির ১৪ হাত কালী মন্দিরের অগ্নিকান্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা করলেন বিজেপির রাজ্য সভাপতি। একই সাথে মেলার নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি ক্যামেরা না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।

সোমবার হিলির বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ১৪ হাত কালীর মেলায় যান এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। যেখানে গিয়ে এলাকা পরিদর্শনের পর এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় ঘটনা নিয়ে জোর তদন্ত হওয়া উচিৎ। এই জেলার বড় পুজোর মধ্যে অন্যতম হিলির পশ্চিম আপ্তৈড়ের কালী মেলা। এমন একটি মেলায় শুধুমাত্র কালী মূর্তিতে হঠাৎ করে আগুন ধরে গেল কি ভাবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, রাতে মন্দির সংলগ্ন এলাকায় পুলিশের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত। প্রশাসনিক উদাসীনতার কথাও তুলে ধরেন তিনি।

সুকান্ত মজুমদার বলেন, দেবীর মূর্তি পুড়ে গেল আর সবাই তা দেখলো। এই ঘটনার জোর তদন্ত হওয়া উচিত। সেখানে কেন সিসিটিভি কেন লাগানো হয়নি এবং পুলিশের প্রহরা থাকা স্বত্ত্বেও কিভাবে আগুন লাগলো সে প্রশ্নও তুলেছেন তিনি।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *