তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ, আতঙ্ক কেশিয়াড়িতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল। বুধবার রাতে কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েতের ঝাড়েশ্বরপুর এলাকার ঘটনা।

জানা গিয়েছে, ঝাড়েশ্বরপুর গ্রামে বুধবার রাত দেড়টা নাগাদ কে বা কারা এসে গোবিন্দ বেরার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বিকট আওয়াজে পরিবারের লোকজন ও গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। তারাদেখেন এলাকা ধোঁয়ায় পরিপূর্ণ। তারপর বৃহস্পতিবার সকালে কেশিয়াড়ি থানায় খবর দিলে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *