প্রায় দিন বেসরকারি সংস্থার অক্সিজেন সিলিন্ডার ও গাড়ির ব্যাটারি চুরি অভিযোগ জলপাইগুড়ির নেতাজি পাড়ায়, দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুলাই: বেসরকারি সংস্থার অক্সিজেন সিলিন্ডার ও গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে নেতাজি পাড়া এলাকায়। প্রায় দিনই এই চুরির ঘটনা ঘটছ বলে অভিযোগ। ঘটনায় কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন বেসরকারি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সংস্থা।

জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের পাশে নির্মীয়মান অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সংস্থা তৈরি করা হচ্ছে। এই কারণে শহরের নেতাজি পাড়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ফাঁকা মাঠে অক্সিজেন বোঝাই গাড়ি রেখে দেওয়া হয়। মঙ্গলবার রাতে গাড়ি ভাঙ্গচুর করে ব্যাটারি ও অক্সিজেন সিলিন্ডার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীর দল। এদিন সকালে সকলের নজরে পড়ে প্রচুর গাড়ি ভাঙ্গচুর করা অবস্থায় রয়েছে। অক্সিজেন সিলিন্ডারও কম। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা।

অভিযোগ, নেশাগ্রস্ত কিছু যুবক বার বার চুরির ঘটনায় যুক্ত থাকছেন। এই ধরণের দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে থানায় লিখিত অভিযোগ করা হল সংস্থার তরফে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *