গোপাল রায়, আরামবাগ, ১০ আগস্ট: বিজেপির পতকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গোঘাট থানার আনুর এলাকায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে গোঘাট থানায় তৃণমূলের কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, বিজেপির অনুষ্ঠানের এলাকাজুড়ে দলীয় পতাকা লাগানো হয়েছিল। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা রাতের অন্ধকারে বিজেপির পতাকা ও ফেস্টুনগুলোকে ছিঁড়ে দিয়েছে। বিজেপির নেতা কর্মীদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

