কন্যাশ্রী দিবসেই শিশু কন্যা বিক্রির অভিযোগ মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: ধুমধাম করে অষ্টম কন্যাশ্রী দিবস পালনের মাঝখানেই শনিবার সদ্যজাত কন্যা সন্তান বিক্রির ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। এলাকাবাসীরা বিক্রি হওয়া শিশুর মাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ইন্দকুড়ি এলাকার এক মহিলা শুক্রবার এক কন্যা সন্তানের জন্ম দেন। মাস পাঁচেক আগে ওই মহিলার স্বামী মারা যান। এরপর নতুন করে সন্তান জন্ম দেওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা সদ্যোজাত কন্যা সন্তানসহ চার বাচ্চা ও মাকে বের করে দেয় বাড়ি থেকে। এরপরই নিরুপায় হয়ে প্রসূতি মা মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় নিজের কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ। ঘটনা শুনেই প্রতিবেশীরা খবর দেন মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ পৌঁছে তিন সন্তান ও মাকে  নিয়ে আসে থানায়। পরে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে  মেদিনীপুর শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *