স্টেট ফিন্যান্স কমিশন গঠনের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যপাল হিসেবে রাজ্যের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে কড়া নজর রাখেন রাজ্যপাল। কোথাও বেনিয়ম দেখলেই জানান দেন তার টুইটারের মাধ্যমে। এবার স্টেট ফিন্যান্স কমিশন গঠনের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করলেন জগদীপ ধনকর। রাজ্য নিয়ম মেনে কমিশন গঠন করেনি, স্পষ্ট করে দিয়েছেন তিনি।

টুইটে রাজ্যপাল লেখেন, “২৪৩- আই এবং ২৪৩- ওয়াই ধারা অনুযায়ী, রাজ্য ফিন্যান্স কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশের আগে রাজ্যপালের কাছে সুপারিশ করতে হবে। কিন্তু ২০১৪ সাল থেকে রাজ্যপালের কাছে একটাও সুপারিশ করা হয়নি। এটা সাংবিধানিক ব্যবস্থার অবনতি।”

https://twitter.com/jdhankhar1/status/1439479915707920385?s=19

নির্দিষ্ট আইন অনুযায়ী ফিন্যান্স কমিশনের মেয়াদ ৫ বছর হয়। জগদীপ ধনকরের দাবি, চতুর্থ ফিন্যান্স কমিশনে এই নিয়ম মানা হয়নি। সেজন্য চেয়ারম্যান এবং কমিশনের সদস্যদের উচিত যে বেতন তাঁরা পান তা রাজ্যের কোষাগারে ফেরত দিয়ে দেওয়া উচিত এবং যে সুযোগ-সুবিধা তাঁরা ভোগ করেন, তা নেওয়া বন্ধ করা দরকার। তাঁর দাবি, সাধারণ মানুষের করের টাকা এভাবে নয়ছয় করা যায় না। একই সঙ্গে স্টেট ফিন্যান্স কমিশনের কাজের পদ্ধতি নিয়েও কটাক্ষ করেন তিনি।

সূত্রের খবর, ২০১৩-তে শেষ ফিন্যান্স কমিশন তৈরি হয়েছিল। ২০১৬-তে তাদের রিপোর্ট জমা পড়ার পর থেকে নতুন কোনও ফিন্যান্স কমিশন তৈরি হয়নি। ফলে সদস্যদের বেতন নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তার ওপর রাজ্যপালের সুপারিশ ছাড়াই তৈরি হয়েছে নতুন কমিশন। ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *