খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা’কে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের সাথে বচসা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৪ অক্টোবর: খড়দহ উপ নির্বাচনের শেষ রবিবাসরীয় ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের সাথে বচসা জড়ালেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা। এদিন খড়দহের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করছিলেন জয় সাহা। কথা বলছিলেন সাধারন মানুষের সাথে শুনছেন তাদের সুবিধা অসুবিধার কথা।

পুলিশের অভিযোগ সেই সময় মহিষপোঁতা সংলগ্ন এলাকায় প্রচার করার সময় ৫ জনের বেশি লোক নিয়ে তিনি ভোট প্রচার করছিলেন। পুলিশ জানায়, করোনার কথা মাথায় রেখে ৫ জন লোক নিয়ে ভোট প্রচার করতে পারবে। এছাড়া পথসভা করার কথা ছিল, কিন্তু মাইক খুলে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের যেটা অভিযোগ, পথসভা করার অনুমতি থাকলেও ৫০০ মিটারের মধ্যে মাইক লাগানো যায় না। পাশাপাশি বিজেপি প্রার্থী জয় সাহা অভিযোগ করে শাসকদলের উদ্দেশ্যে এত কড়া ব্যবস্থা নেয় না পুলিশ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *