স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কৃষ্ণনগর কোতোয়ালি থানার নেদেরপাড়া। ঐ গৃহশিক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছাত্র-ছাত্রীরা ঐ গৃহ শিক্ষকের বিরুদ্ধে মিছিলও করে।

জানাগেছে, অভিযুক্ত গৃহশিক্ষক তার বাড়িতে প্রচুর ছাত্র-ছাত্রী পড়ান। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার নেদের পাড়ায় অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি। উনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের পড়ান। আজ তার বিরুদ্ধেই অভিযোগ উঠল এক ছাত্রীকে শ্লীলতাহানি করার। গত বৃহস্পতিবারের ঘটনা। সেদিন ওই ছাত্রীর মা একটু আগেই তাকে সকালবেলায় শিক্ষকের বাড়িতে পৌঁছে দেয়। তখনও অন্য কোন ছাত্র-ছাত্রী আসেনি। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে একা পেয়ে ওই শিক্ষক ঘরের দরজা বন্ধ করে শ্লীতাহানির চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার চিৎকার করলে তার গলা টিপে ধরতে যায় ঐ গৃহশিক্ষক বলে অভিযোগ। এরপর ওই গৃহশিক্ষক হুমকি দেয় ঐ ছাত্রীকে “পরের দিন তোমার হবে” বলে। এর কিছুক্ষণ পরেই অন্যান্য ছাত্র-ছাত্রীরা চলে আসায় অভিযুক্ত শিক্ষক পড়াতে শুরু করে।

বাড়িতে ফিরে গিয়ে ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের সম্বন্ধ্যে সব জানায়। এরপরই ঐ ছাত্রীর পরিবারের তরফ থেকে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়। ছাত্র-ছাত্রীদের তরফ থেকে আজ কৃষ্ণনগরে ওই শিক্ষকের শাস্তির দাবিতে মিছিল করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে।

