গয়েশপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, রিপোর্ট তলব নবান্নের

স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদীয়া, ৪ জুলাই: গয়েশপুর ৯ নম্বর ওয়ার্ডে মথুরা বিল এবং নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন মাটি কারবারিরা। বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে গ্রামবাসীদের। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই মাটি মাফিয়ারা গয়েশপুরের সাঁতরাপাড়া, মাঠপাড়া, মথুরা বিলের পার্শ্ববর্তী জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করছে।

গ্রামবাসীরা গত৩ ০ শে জুন নদীয়া ও উত্তর ২৪ পরগনা সীমান্তে মাটিকাটা নিয়ে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে অভিযোগ জানিয়ে ছিলেন, পাশাপাশি গয়েশপুর পৌরসভায়ও অভিযোগ জানান।

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার নবান্ন থেকে সেই চিঠি এসে পৌঁছেছে পৌরসভায়। তারপরই নড়েচড়ে বসে গয়েশপুর পৌরসভার পৌর প্রশাসক। পৌরসভার মুখ্য প্রশাসক মরন কুমার দে বলেন, ‘মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল থেকে একটি চিঠি পেয়েছি, শনিবার পৌরসভার ইঞ্জিনিয়ার আইটি কো-অর্ডিনেটর ও কল্যাণী থানার পুলিশ কর্মীরা ওই এলাকা পরিদর্শনে গিয়েছেন। তাদের কাছ থেকে রিপোর্ট পেলেই সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *