পুরুলিয়া শহরে বহুতল আবাসন লাগোয়া জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ নির্মাণ সংস্থার বিরুদ্ধে

সাথী দাস, পুরুলিয়া, ১৪ সেপ্টেম্বর: বহুতল আবাসনের বাইরে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠলো পুরুলিয়ার এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামেন আবাসনের বাসিন্দারা।

পুরুলিয়া -জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপর কুক্সকম্পাউন্ড মোড়ে ক্রিং প্লাজা নামে একটি বহুতল রয়েছে। সেই বহুতলের প্রোমোটার সুকমল ব্যানার্জি প্রভাব খাটিয়ে আবাসনের বাইরে রাস্তার উপর বেআইনি নির্মাণ তৈরি করছিলেন বলে অভিযোগ। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় নকশায় ওই নির্মাণের কোনও উল্লেখ নেই। এছাড়াও আবাসনে যাতায়াত বন্ধ করে কিভাবে ওই নির্মাণ করছেন প্রোমোটার? তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে

আবাসনের বাসিন্দারা পুরুলিয়া জেলা আদালতের দ্বারস্থ হন। আদালত ওই নির্মাণের উপর গতকাল ১৪৪ ধারা জারি করে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। আদালত সেই নির্দেশ জারি করলেও ওই প্রোমোটার সেই কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। অবশেষে স্থানীয় বাসিন্দারা আদালতের নির্দেশ নিয়ে স্থানীয় সদর থানার সাহায্যে আবেদন জানান। পুলিশ মঙ্গলবার ঘটনা স্থলে পৌঁছে সেই কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে আবাসিকরা ওই নির্মাণ নিয়ে পৌরসভায় কাছে মৌখিক ভাবে জানান।

এদিন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালী বলেন, ওই নির্মাণের জন্য কোনও অনুমোদন ছিল কি না তা তদন্ত করে দেখা হবে। এছাড়া ওই জায়গাটি কার বা কাদের রয়েছে তাও খতিয়ে দেখবে পুরসভা।

যদিও অভিযুক্ত প্রোমোটার সুকমল ব্যানার্জির যুক্তি, ওই নির্মাণ অস্থায়ী। তাই পৌরসভার কাছে ওই নির্মাণের কোনও অনুমতি নেওয়া হয়নি। এই নির্মাণে আবাসিকদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়, তবে কেন তাঁরা এই প্রতিবাদ করছেন তা জানা যাচ্ছে না।

প্রশ্ন উঠছে শহর পুরুলিয়া কীভাবে পৌরসভার অনুমতি ছাড়া ওই নির্মাণ কাজ করলেন ওই প্রোমোটার এই নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে ওই নির্মাণ কাজের বিরুদ্ধে পৌরসভা কী ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে আবাসনের আবাসিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *