পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভা, এক পরিবারের বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ তৃণমূল সদস্য ও তার দলবলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৯ অক্টোবর: দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি। ঝামেলা মেটাতে সালিশি সভা ডাকা হয় গ্রামে। সালিশি সভা বসার আগেই এক পরিবারের বাড়ি, একটি অটো সহ ঘরের জিনিস পত্র ভাঙ্গচুর চালায় তৃণমূল সদস্য ও তার দলবল এমনই অভিযোগ ওই পরিবারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার সোনাকানিয়া দক্ষিণ পাড়া এলাকায়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম সহ তার দলবল স্থানীয় বাসিন্দা ফিরোজ মোল্লার বাড়ি ভাঙ্গচুর করে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসরাফিল মোল্লা ও তার দ্বিতীয় স্ত্রী মেরা বিবি আগের পক্ষের ছেলে ফিরোজ মোল্লার সঙ্গে প্রায় অশান্তি লেগেই থাকত। সেইমতো বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম সালিশি সভা ডাকেন। সেখানেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফিরোজ মোল্লা ও তৃণমূল সদস্য রফিকুল ইসলাম। অভিযোগ, প্রথমে রফিকুল ইসলাম ফিরোজকে চড় মারে। ফিরোজ রফিকুলকে ধাক্কা মারে। রফিকুল মাটিতে পড়ে গেলে তার মাথায় চোট লাগে। এই ঘটনার পর তৃণমূল সদস্য রফিকুলের অনুগামীরা ফিরোজের বাড়িতে ভাঙ্গচুর চালায় এবং পাশে থাকা একটি অটোও ভাঙ্গচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনা স্থলে যায় হাবড়া থানার পুলিশ। এলাকায় ব্যপক উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *