TMC, Tarakeswar, এসআইআর- এর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ, তারকেশ্বরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ জানুয়ারি: এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল তারকেশ্বরে।

এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি শুরু হওয়ার পর থেকে তারকেশ্বর বিডিও অফিসের হিয়ারিং সেন্টারের‌র‌ সামনে ঘটে চলেছে একের পর এক অঘটন। তারকেশ্বর বিডিও অফিসে হাজিরা দিতে এসে মাথা ঘুরে পড়ে এক ৭২ বছর বয়সি বৃদ্ধর মাথা ফাটে। শুধু তাই নয়, ওই একই কেন্দ্রে ডাক পেয়েছিলেন এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল হুগলির তারকেশ্বর। কেননা দুটি ঘটনাই তারকেশ্বর বিডিও অফিসের হিয়ারিং সেন্টারের। তাই প্রকৃত ভোটারদের হেনস্থা ও হয়রানির অভিযোগ তুলে তার প্রতিবাদে আজ পথে নামলো তারকেশ্বর তৃণমূল। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারকেশ্বর বিডিও অফিসের সামনের রাস্তায় এবং চাউলপট্টি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *