নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের জমি জবর দখল করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ পুরুলিয়ার কেন্দায়

সাথী দাস, পুরুলিয়া, ১০ ডিসেম্বর: স্কুলের জমি দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠলো দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে স্থানীয় থানা ও শিক্ষা দফতরে লিখিত অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি পুরুলিয়ার কেন্দা নিম্ন বুনিয়াদী বেসিক জুনিয়ার স্কুলের। ঘটনা জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুরুলিয়া- মানবাজার রাজ্য সড়কের কেন্দা এলাকায় রয়েছে কেন্দা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই স্কুলে বর্তমানে এলাকার ১৯৪ পড়ুয়া এবং ৫ জন শিক্ষক নিয়ে স্কুলের পঠন পাঠন চলছিল। সম্প্রতি এই স্কুলের জমির একাংশ দখল করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ ওঠে গ্রামের দুই বাসিন্দা শচীন্দ্র পাল ও বুদ্ধেশ্বর পালের বিরুদ্ধে। ঘটনার পরই এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তপন কুম্ভকার কেন্দা থানা ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। যদিও যে জমিতে নির্মাণকাজ চালানো হচ্ছে সেই অংশটি তাদের এমনই দাবি পরিবারের সদস্যদের। তাঁরা দীর্ঘ দিন ধরে ওই জমি উপর বসবাস করে আসছেন।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় কেন্দা থানার পক্ষ থেকে এই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরই থানার পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ ও ওই দুই দাবিদারকে ডেকে পাঠায়।

জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন বলেন, আমরা কেন্দা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, আগামী মঙ্গলবার স্কুলের শিক্ষকদের ও ওই চক্রের স্কুল ইন্সপেক্টরকে ও নির্মাণকাজ চালানোর পরিবারের সদস্যদের প্রাইমারী শিক্ষা সংসদের অফিসে হাজির থেকে শুনানি করার জন্য বলা হয়েছে। আমাদের স্কুলের জমির কাগজ ও পত্র রয়েছে। বুদ্ধেশ্বর পাল ও শচীন পালের পরিবারের কি কাগজ পত্র রয়েছে তা দেখা হবে।

প্রশ্ন উঠছে যদি এই জমি স্কুলের হয় তাহলে কীভাবে সরকরি জমি দখল করে এই ভাবে নির্মাণ কাজ চলছিল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *