দত্তপুকুরে জোর করে চাষের জমি দখল করার অভিযোগ, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি চাষিদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ মার্চ: অবৈধভাবে জোর করে চাষিদের ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে, ঠকিয়ে জমি দখল করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বড়া ১নং মৌজায়। এ বিষয়ে লিখিত অভিযোগ জেলা শাসকের দফতরে জানিয়েছেন কৃষক আক্রম আলী বিশ্বাস, চিকিৎসক রজ্জাক, ব্যাবসায়ী কলা হামিদ সহ অন্যান্য ব্যাবসায়ীরা।

অভিযোগ, গ্রামের বেশির ভাগ লােকই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু তাদের এমন জীবনে অভিশাপের মতো হানা দিয়েছে কিছু মানুষ।অভিযোগের তীর উঠছে বেশ কিছু চিকিৎসকের ও ব্যাবসায়ীদের বিরুদ্ধে। এরা নাকি জোর করে চাষিদেরকে ভয় ভীতি দেখিয়ে ভুল বুঝিয়ে ঠকিয়ে ফসলি জমি কিনে নিচ্ছে। যেহেতু চাষিরা লেখাপড়া জানে না সেই সুযােগে চাষিদের জমি তারা হরণ করেছে।

এই গ্রামের চাষি আক্ৰাম আলি বিশ্বাস জানান, ১নং মৌজায় তার নিজের এবং পৈত্রিক সূত্রে প্রাপ্ত কমবেশি ৫ বিঘা তিন ফসলি জমি আছে। তিনি নিজে একজন চাষি।এছাড়াও তিনি এবং তার অন্য দুই ভাই এই জমি ছাড়াও অন্যের জমি ভাগে চাষ করে ফসল ফলিয়ে নিজেদের দিন অতিবাহিত করে এবং তাদের গ্রামের বেশির ভাগ লােকই তাদের মতাে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে।কিন্তু কিছু দিন ধরে তাদের চাষের জমির উপর কিছু লােকের কু- নজর পড়েছে। তারা চাষিদের ভয় ভীতি দেখিয়ে জোর করে ভুল বুঝিয়ে ঠকিয়ে নাকি এই তিন ফসলি জমি কিনে নিচ্ছে। এর সাথে তিনি আরও বলেন, শুধু আমি না আমার মতো আরও অনেক চাষি আছে, যারা জমি দিতে অনিচ্ছুক। কিন্তু তাদের চাপের কাছে বাধ্য হয়ে তারা জমি লিখে দিচ্ছে। এই মাঠে আনুমানিক ১৫০জন ভাগ চাষি সকলে তাদের চাষের জমি হারাবে। তাই সকলকে এই বিপদ থেকে রক্ষা করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, প্রায় আমাদের পরিবারের ১৫০০ সদস্য ক্ষতিগ্রস্থ হবে। তিনি আরও বলেন, প্রশাসনের তরফে আমাদের সহযোগিতা না করা হলে আমরা কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *