জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: কেশপুরের মহিষদা গ্রামে লিফলেট দিয়ে বিজেপি কর্মীদের বয়কটের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা গ্রামে। এদিন মহিষদা গ্রামের বেশকিছু দোকানে এবং বাড়ির দেওয়ালে, লিফলেট দিয়ে বিজেপি কর্মীদের বয়কটের ডাক দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

শুক্রবার কেশপুর ব্লকের ১০ নম্বর অঞ্চলের অন্তর্গত মহিষদা গ্রামে বিজেপি কর্মীদের বয়কট নিয়ে পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, ইতিহাস কখনো পাল্টে যেতে পারে না। আজ ওরা ক্ষমতায় আছে কাল অন্য কেউ আসবে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

