বিজেপি করায় জমির ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চাঞ্চল্য গোপালনগরে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুন: বনগাঁয় বিজেপি করার অপরাধে এক কৃষকের চাষের জমিতে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায়। এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে ওই বিজেপি সমর্থক।

রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোপালনগরের আকাইপুর অঞ্চলের শিয়ালডাঙ্গা গ্রামের কৃষক তথা বিজেপি সমর্থক মনোজ বিশ্বাস ছয় কাটা জমি ভাগে নিয়ে পটল চাষ করেছিলেন। সেই জমির পটল গাছ কেটে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

জানা গিয়েছে, ভোটের পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ওই অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করা হয়ছে, এমন কী খুন করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

সোমবার সকালে মনোজবাবু জমিতে গিয়ে দেখেন তাঁর জমির সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। পটল গাছের গোঁড়া কেটে দেওয়া হয়েছে। এরপর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকে এই অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়ছে। এমন কী খুনের হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি এই হিংসার রাজনীতি বন্ধ করুন। আপনার ভাইদের সাবধান করুন, বাংলার চাষিদের উপর এই অত্যচার বন্ধ করুন। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *