খড়গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর পোস্টারের উপর তৃণমূল প্রার্থীর পোস্টার লাগানোর অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: খড়গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিষেক আগরওয়ালের পোস্টারে তার মুখের ওপর তৃণমূল প্রার্থী রমেশ পাটোয়ারীর পোস্টার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কয়েকদিন আগে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বিজেপি এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে তাতে দেখা যাচ্ছে গতকাল অর্থাৎ সোমবার রাত দশটা নাগাদ কয়েকজন যুবক বাইকে করে এসে অভিষেক আগরওয়ালের সমর্থনে লাগানো পোস্টারে থাকা প্রার্থীর মুখের ওপর তৃণমূল প্রার্থীর স্টিকার লাগিয়ে চলে যাচ্ছে। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী রমেশ পাটোয়ারী।

ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা আজ সকালে ওই এলাকায় বিক্ষোভ দেখান। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেও পুলিশ ও নির্বাচন কমিশন নিরব থাকায় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেন বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *