সিপিএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, উতপ্ত ডোমকল

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ এপ্রিল: ভোট শুরুর আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্র। ভোট শুরুর আগেই মৃত্যু হল এক সিপিএম কর্মীর।
গাড়ি চাপা দিয়ে তাঁকে মারা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলামের বিরুদ্ধে। আহত হয়েছেন আরও তিনজন।

জানা গিয়েছে ৭৫ নং ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বচনী বিধি ভঙ্গ করে আট টি গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে গিয়ে হুমকি দিচ্ছিল এবং ভীতি প্রদর্শন করছিল বলে অভিযোগ।

ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষ জন জড়ো হয়ে প্রতিবাদ করেন। সেই সময় তিনি হঠাৎ করে গাড়ি চালিয়ে দেন। বাম-কং জোট কর্মী কাদের আলী মন্ডল, ওয়াসিম আল মামুন, লালচাঁদ মন্ডল কে গাড়িতে চাপা দিয়ে চলে যান বলে অভিযোগ। প্রত্যেকেই গুরুতর আহত হন। দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসা জন্য। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাদের আলী মন্ডল কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উতপ্ত ডোমকল বিধানসভা কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *