সুশান্ত ঘোষ, বনগাঁ, প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। এই ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ৮ দিন কেটে গেলেও গ্রেফতার হয়নি প্রেমিকা ও তাঁর পরিবার। এর প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিমুলতলা এলাকার। মৃত যুবকের নাম সাগর সমাদ্দার (২৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৪ বছর বনগাঁ শিমুলতলা এলাকার বছর ২৪ এর যুবক সাগর সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল ওই এলাকার বাসিন্দা মৌলি বক্সী। সাগর নিম্নবিত্ত ঘরের ছেলে, প্রেমের সম্পর্ক হওয়ার পর থেকেই মৌলি বক্সীর অর্থ ও বিলাসবহুল জীবন যাপনের জন্য সাগরের ওপর চাপ সৃষ্টি করত মৌলি এমনই অভিযোগ।

তবে সাগর নিম্নবিত্ত ঘরের ছেলে হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য প্রেমিকার সেই শখ পূরণ করার চেষ্টা করেছিল। কিন্তু প্রেমিক তার বিলাসবহুল জীবন যাপনের জন্য অন্য এক যুবকের প্রেমে লিপ্ত হয়। সাগর তাঁর প্রেমিকাকে এতটাই ভালবেসে ফেলেছিল যে মৌলিকে ভুলে যাওয়া তার পক্ষে মৃত্যুর সমান ছিল। তাই মৃত্যুর দিন সন্ধ্যায় ফোনে তাঁদের কথা হয়, প্রেমিকা মৌলি সাগরকে বলে তুমি আমার জন্য কি করতে পারবে। সাগর তাঁর উত্তরে বলে তোমার জন্য মৃত্যু বরণ করতে সময় লাগবে না। প্রেমিকা তাঁর উত্তরে বলে মরে দেখাও। সেই তাঁদের শেষ কথা। সেই রাতেই সাগর গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করে।
তাদের এই কথা সাগরের মোবাইলে রেকড শুনে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে প্রেমিকা ও তাঁর পরিবারে বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করে সাগরের পরিবার। আট দিন কেটে গেলেও অভিযুক্তরা গ্রেফতার হয়নি, এর প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবরোধ বিক্ষোভ শুরু করে এলাকার বাসিন্দারা। সাগরে মা ছেলের ছবি বুকে নিয়ে বলেন, শাস্তি চাই, অভিযুক্তদের শাস্তি চাই।

