পোস্টাল ব্যালট নিয়ে দুর্নীতির অভিযোগ নাকাশিপাড়ায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদীয়া, ৪ জুলাই:
পঞ্চায়েত ভোটে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হলো নাকাশিপাড়ায়। এবার পোস্টাল ব্যালট এর ভোট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো নাকাসিপাড়া ব্লক প্রশাসনের বিরুদ্ধে।

সূত্রের খবর, রবিবার নাকাশিপাড়ায় সরকারি কর্মীদের পোস্টাল ব্যালট এর ভোট নেওয়া হয়। আর সেই ভোট নেওয়ার পদ্ধতি নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। জেড পি ২৫ এর প্রার্থী অমিত বিশ্বাসের অভিযোগ, পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার পর তা খামের মধ্যে ভরা হলেও তা সঠিক ভাবে সিল করা হচ্ছে না। শুধু তাই নয়, পোস্টাল ব্যালট নির্ধারিত ব্যালট বক্সে রাখার বদলে খোলা বাক্সে রাখা হচ্ছে। আর এতেই দুর্নীতি দেখতে পাচ্ছে বিরোধীরা।

তাদের দাবি, খোলা জায়গায় ব্যালট না রেখে তা ব্যালট বাক্সে রাখা হোক। যদিও এ প্রসঙ্গে নাকাশিপারা ব্লকের বিডিও কল্লোল বিশ্বাস ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তিনি জানান বিষয়টি নিয়ম মেনেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *