খড়্গপুরে বালতি বিতরণকে কেন্দ্র করে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জানুয়ারি: খড়্গপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে ওয়েস্ট ম্যানেজমেন্টের বালতি বিতরণের সময় বিজেপি নেতা মনোজ দে’কে মারধরের অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা দেবাশীষ ঘোষের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় মালঞ্চার লালডাঙ্গা এলাকায় বিজেপি সমর্থিত পরিবারগুলি বালতি না পাওয়ার অভিযোগ তোলে। এই ঘটনার প্রতিবাদ করেন ১১ নং ওয়ার্ডের বিজেপি নেতা মনোজ দে। তারপরই কংগ্রেস নেতা দেবাশীষ ঘোষের সঙ্গে বিজেপি নেতা মনোজ দে বচসায় জড়িয়ে পড়েন।

এই সময় কংগ্রেস নেতা দেবাশীষ ঘোষ বিজেপি নেতা মনোজ দে’র গায়ে হাত তুললে এলাকার মহিলারা প্রতিবাদ করেন বলে খবর। গতকাল রাতে ওই ওয়ার্ডের বিজেপির পক্ষ থেকে এক ঘন্টা সাহাচক থেকে মালঞ্চ আসার পথ অবরোধ করা হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *