আমাদের ভারত, হুগলী, ১২ অক্টোবর: উত্তরপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডলের অনুগামীদের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠলো। শমীর রাতে উত্তরপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বহুরূপী মাঠের সামনে ৩ যুবক বসে গল্প করছিল। সেই সময় ভাইস চেয়ারম্যানের অনুগামী ভাস্কর রায়, রনি বিশ্বাস, সোনু চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয় বছর ২৮ -এর যুবক রোহিত ঝাঁ- এর উপর বলে অভিযোগ।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় রোহিত ঝাঁ’কে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, তারপর মেডিকেল কলেজ হাসপাতালে ও তারপর অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় তাকে আমরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে কোমায় আছেন রোহিত ঝাঁ। কি কারণে এই হামলা তা এখনো জানা যায়নি।ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।
তবে ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল বলেন, যারা মেরেছে তারাও তৃণমূল করে, আর যে মার খেয়েছে সেও তৃণমূল করে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য যে দোষী তার শাস্তি হোক।

