পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: কেশপুরে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ব্লক তৃণমূল সভাপতির অনুগামীকে মারধরের অভিযোগ প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর যখন অবস্থায় ওই তৃণমূল নেতাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কেশপুরের পঞ্চমীতে দিদির দূত কর্মসূচি নিয়ে পাড়া বৈঠকের ডাক দিতে যাচ্ছিলেন বর্তমান ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামী তৃণমূল নেতা ইমরান খান। অভিযোগ, সেই সময় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি উত্তম ত্রিপাঠীর লোকজন মারধর করে তাকে। বাঁশ, রড, লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

