বৈধ কাগজ পত্র থাকতেও বন্ধ করে দেওয়া হচ্ছে স’মিল, প্রতিবাদে ধর্মঘটের ডাক অশোকনগরের সমস্ত কাঠ ব্যবসায়ীদের

সুশান্ত ঘোষ, হাবড়া, ২৯ জুলাই: বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও একের পর এক স’মিল বন্ধ করে দিচ্ছে বনদফতর। এর প্রতিবাদে, ধর্মঘটের ডাক দিল হাবড়া অশোকনগরের সমস্ত কাঠ ব্যবসায়ীরা। আগামী শুক্রবার ও শনিবার হাবড়া অশোকনগরের সমস্ত রকম কাঠ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে।

তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বনমন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তার বিধানসভা এলাকায় বিগত কয়েকদিনে বনদপ্তরের একের পরে এক স’মিল বন্ধ করার প্রতিবাদে, আগামী শুক্রবার ও শনিবার হাবড়ার অশোকনগরের সমস্ত রকম কাঠ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার হাবড়া পৌরসভায় জমায়েত করবেন সমস্ত কাঠ ব্যবসায়ী ও কর্মচারীরা। বিগত কয়েক দিন ধরে একের পর এক
স’মিলে অভিযান চালায় বনদপ্তর। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় লক্ষ লক্ষ টাকার বেআইনি গাছের গুঁড়ি। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় স’মিলগুলিকে। তাই বৃহস্পতিবার বিকালে হাবড়ার অশোকনগরের সমস্ত কাঠ ব্যবসায়ীরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ধর্মঘটে নামছেন তারা। সেই মতই বৃহস্পতিবার সকালে মাইকের মাধ্যমে প্রচার করছেন। দুদিনের জন্য বন্ধ থাকবে সমিল সহ কাঠের সঙ্গে যুক্ত ব্যবসা।

স’মিল মালিকদের দাবি বৈধ লাইসেন্স থাকা সত্বেও
মিলগুলিকে বন্ধ করে দিচ্ছে বনদপ্তর তারই প্রতিবাদে তাদের এই ধর্মঘট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *