সাথী দাস, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: জাতীয় স্তর থেকেও ফাঁসির দাবি উঠেছিল সূচবিদ্ধ শিশু মৃত্যুর ঘটনার মূল অভিযুক্ত সনাতন ও মঙ্গলার। পুরুলিয়ার মফস্বল এলাকার নদিয়াড়া গ্রামের সনাতন সাড়ে তিন বছরের শিশুটির উপর যে চূড়ান্ত অত্যাচার করে তাকে একটু একটু করে হত্যা করেছে তাতে ফাঁসিই তার একমাত্র সাজা। ২০১৭ সালের ২৫ জুলাই পুরুলিয়ায় এসে একথা বলেছিলেন অল ইণ্ডিয়া লিগাল এইড ফোরাম এণ্ড অল ইণ্ডিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। আজ পুরুলিয়া জেলা আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এই সাজা না দিলে সমাজকে কঠোর বার্তা দেওয়া যাবে না।”

সংবাদমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, “এতবড় ঘটনা হলেও প্রথম দিকে প্রশাসন সেভাবে গুরুত্ব দেয়নি। পরে পুরুলিয়ার সংবাদমাধ্যমের চাপে পড়েই শিশুটির পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সংস্থা। আগামী দিনে পুরুলিয়া তথা আর কোথাও এধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকারের তরফ থেকে আগামী দিনে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচারের দাবি করেন তিনি।


