পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কক্ষে পঠন পাঠনের দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

সাথী দাস, পুরুলিয়া, ১৮ ফেব্রুয়ারি: পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কক্ষে পঠন পাঠনের দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে এই নিয়ে স্মারক লিপি দেয় তারা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক প্রতীক দুয়ারীর নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে না পেয়ে রেজিষ্ট্রার ড: নচিকেতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন তারা।

ওই স্মারকলিপিতে দাবি করে বলা হয়, যেখানে নবম শ্রেণি থেকে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীরা পাঠ নিতে পারছে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই সুযোগ দেওয়া উচিৎ। ওই স্মারকলিপিতে আবেদনের সঙ্গে এবিভিপি’র জেলা সংযোজক প্রতীক দুয়ারী উপাচার্যের উদ্দেশ্যে জানান, “পুরুলিয়া জেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে বিধি ও নির্দেশিকা মেনে সাত দিনের মধ্যে শ্রেণি কক্ষে পঠন পাঠন চালু করুন।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড: গৌতম মুখোপাধ্যায় বলেন, “আমরা শিক্ষার্থীদের পাঠ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কর্তৃপক্ষের নির্দেশ পেলেই ক্লাস নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *