কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবিতে আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ঘাটালে সোচ্চার হলেন।
তিনি আজ ঘাটালে দলের মিছিলে পা মেলান। মিছিলটি শহর পরিক্রমা করে। অজিতবাবু বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করে বলেন, বিজেপি মানে পাগল, আর পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ঝান্ডা কাঁধে নিয়ে দিলীপ ঘোষ মিছিল করে নেতা হননি তিনি ভুঁইফোড় নেতা। বিজেপি নেতারা চোখ বুঁজে থাকেন। এছাড়াও অজিতবাবু বলেন, বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে। যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তাই মাস্টারপ্ল্যানের দাবিতে বিজেপি কোনও কথা বলছে না। অজিতবাবু বলেন, বিজেপি ক্রমশ নিষ্ক্রিয় হচ্ছে। বিজেপি কর্মীরা ওই দলে থেকে তৃণমূলে যোগদান করছেন। তিনি বলেন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বিজেপি কর্মীরা আমাদের দলে যোগদান করছেন। আজও প্রায় দুশো কর্মী বিজেপিতে যোগদান করেছেন।

অজিত বাবু বলেন, পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার চূড়ান্ত বঞ্চনা করছে। রাজ্যের উন্নয়নে তারা বাধা সৃষ্টি করে চলেছে। এদিন অজিতবাবু ঘাটাল থানার ওসি তৃণমূল বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে অাহত হয়েছিলেন ঘাটাল থানার ওসি। থানায় গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দেন। তিনি রানীর বাজারে বিজেপি- তৃণমূল সংঘর্ষে জখম তৃণমূল কর্মী বাবলু ঘাঁটির বাড়িত যান এবং তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ওই কর্মীকে সাহস যোগান। অজিতবাবুর সাথে ছিলেন বিধায়ক শঙ্কর দলুই, ব্লক সভাপতি দিলীপ মাঝি, অরুণ মন্ডল, পঞ্চানন মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব।

