অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ সেপ্টেম্বর: কেন্দ্রীয় কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে ৯ মাসেরও বেশি সময় ধরে দেশের কৃষকরা আন্দোলন করে চলেছেন। গত ডিসেম্বর মাস থেকে হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির বুকে অবস্থান আন্দোলন করে চলেছেন কৃষি আইন বাতিলের দাবিতে। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের অরাজনৈতিক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।
সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা সেই ভারত বনধ সফল করতে রবিবার ঝাড়গ্রাম জেলার প্রতিটা ব্লকের বাজার এলাকায় প্রচার চালাল এসইউসিআই এবং তাঁর কৃষক সংগঠন এআইকেকেএমএস। এদিন এসইউসিআই’য়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে আগামী ২৭ সেপ্টেম্বর কৃষকদের ডাকা বনধ সফল করতে কুলটিকরি বাজারে
চলছে মাইক প্রচার।

