এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তির দাবিতে বেলদাতে এআইডিওয়াইও’র মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ নভেম্বর: এসএসসি দুর্নীতিতে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার নারায়ণগড় ব্লকের বেলদাতে যুব সংগঠন এআইডিওয়াইও’র পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের সামনে এসে শেষ হয়।

এসএসসি দুর্নীতির সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পেট্রোপণ্যের মূল্য না কমিয়ে মদের দাম কমানোর বিরুদ্ধে সোচ্চার হয় যুব সংগঠনের নেতৃত্ব। প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে সংগঠনের নেতাকর্মীরা মিছিল হাঁটেন। মিছিল শেষে বেলদা বাজারে একটি পথসভার আয়োজন করা হয়। সভা থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। পাশাপাশি সভা মঞ্চ থেকে কৃষি আইন প্রত্যাহারে কৃষক আন্দোলনের জয়কে কুর্ণিশ জানানো হয়। সংগঠনের দাবি, দীর্ঘ আন্দোলনের ফলেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মোদী সরকার।

সভামঞ্চে বক্তারা বলেন, এসএসসিতে ২৫ জন বেতনভুক্ত চাকুরিজীবীর বৈধ নথি দেখাতে পারেনি কমিশন। ব্যাপক দুর্নীতিপরায়ণতার সঙ্গে এসএসসিকে তুলনা করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যুব সংগঠন এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তির দাবিতে বেলদাতে এআইডিওয়াইও। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল, রাজ্য নেতৃত্ব সুকান্ত সিকদার, জেলা সম্পাদক সুশান্ত পানিগ্রাহী, অনিন্দিতা জানা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *