পশ্চিম মেদিনীপুরে এআইডিএসও’র প্রতিবাদ দিবস

জে মাহাতো, আমাদের ভারত, ২৭ জুলাই: গতকাল ২৬ জুলাই এআইডিএসও রাজ্য জুড়ে প্রতীকি অবরোধের ডাক দেওয়া হয়েছিল। দাবি ছিল করোনা অতিমারীর সময় শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে, সমস্ত ছাত্রদের টিকাকরণ করে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করতে হবে, পরিবহনে ছাত্রদের কনসেশন দিতে হবে। এই দাবিগুলোর ভিত্তিতে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ছাত্ররা এই দিনটি পালন করে। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন ছাত্রদের ওপর নির্মম লাঠি চালায় বলে অভিযোগ। এছাড়া, অনেক ছাত্রকে গ্রেফতার এবং ১১ জন ছাত্রদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে বলে এআইডিএসও’র অভিযোগ।

শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে এআইডিএস ও -র রাজ্য কমিটির পক্ষ থেকে আজ ২৭ শে জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বেলদা, খড়্গপূর, সবং সহ বিভিন্ন জায়গায় পালন করা হয়। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি  সিদ্ধার্থ শংকর ঘাটা, সম্পাদক মন্ডলীর সদস্য  সুজিত জানা টুম্পা গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *