জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ অক্টোবর: দীর্ঘ আন্দোলনের চাপে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতিকে তাদের আন্দোলনের জয় হিসেবে তুলে ধরে সমস্ত জনসাধারণকে অভিনন্দন জানাতে মেদিনীপুর শহরে মিছিল করল এআইডিএসও। মিছিল থেকে তারা আরও দাবি তোলেন যে কেবলমাত্র মৌখিক প্রতিশ্রুতি নয় লিখিত সার্কুলার জারি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, শিক্ষার সমস্ত ফি মকুব, শিক্ষার সিলেবাস এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুজিত জানা, তনুশ্রী বেজ। সুজিত জানা এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শিক্ষায় বেসরকারিকরণ ও ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

