মোবাইলের ডেটা প্যাকের দাম কমানোর দাবিতে মেদিনীপুরে এআইডিএসও’র বিক্ষোভ মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: মোবাইলের ডেটা প্যাকের দাম কমানো এবং বাসে ছাত্র-ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের দাবিতে মেদিনীপুরে ছাত্র সংগঠন এআইডিএসও’র বিক্ষোভ মিছিল। এই মিছিল বিদ্যাসাগর হলের সামনে থেকে শুরু হয়ে ডিএম গেটে আসে এবং একটি সংক্ষিপ্ত সভা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শামসুল আলম এবং জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি, ব্রতীন দাস প্রমুখ। মিছিল থেকে ডেটা প্যাকের দাম কমানো এবং ছাত্র ছাত্রীদের বাসে এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের জন্য আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানায় নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *