জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: কেন্দ্রের মোদী সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে আজ মেদিনীপুরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন এআইডিএসও’র জেলা সম্পাদক তনুশ্রী বেজ এবং যুব সংগঠন এআইডিওয়াইও’র জেলা সভানেত্রী অনিন্দিতা জানা।
অনিন্দিতা জানা বলেন, বেকার যুবকদের কম বয়সের শক্তিকে সম্পূর্ণ নিগড়ে নিয়ে চার বছর পরে ছুঁড়ে ফেলে দেবে এই নীতি। তাই আমরা দাবি করছি এই সর্বনাশা অগ্নিপথ প্রকল্প বাতিল করে স্থায়ী নিয়োগ করতে হবে।

