কুমারেশ রায়, মেদিনীপুর, ২৮ জুন:
ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণি সহ সমস্ত শ্রেণিতে লাগামহীনভাবে ফি নেবার অভিযোগে ঘাটাল শহরে বিক্ষোভ মিছিল করে এ আই ডি এস ও। বিভিন্ন স্কুলের গেটেও তারা বিক্ষোভ দেখায়। পাশাপাশি স্কুলের ছাত্ররাও ছাত্র সংগ্রাম কমিটি গঠন করে এই প্রতিবাদে সামিল হয়। প্রায় দুই ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে।

স্কুল পরিচালন সমিতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে প্রধান শিক্ষক আশ্বস্ত করেন। কিন্তু ছাত্ররা তাদের দাবিতে অনড় থাকে। দাবি পুরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্ররা।
এই আন্দোলনে নেতৃত্ব দেন এ আই ডি এস ও ‘র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি, জেলা কমিটির সদস্য রবীন ভৌমিক, রূপসোনা খাতুন সহ অন্যান্যরা।

