পঞ্চায়েত নির্বাচনের মুখে বাঁকুড়া জেলাজুড়ে শুরু নাকা চেকিং

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ জুন: পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে পুলিশি তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে।পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে কোঁমর বেঁধে নেমে পড়েছে জেলা পুলিশ।

মনোনয়নকে কেন্দ্র করে জেলা জুড়ে বিশেষ করে সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস, জয়পুর, কোতুলপুর প্রভৃতি এলাকায় ব্যাপক আশান্তির ঘটনা ঘটে। মনোনয়নে বাধা, শারীরিক নিগ্ৰহের পাশাপাশি চলছে বোমাবাজিও। মনোনয়ন পেশ চলাকালীন ইন্দাসে গাড়িতে করে বোমা পাচারের সময় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে। তাই সতর্ক জেলা পুলিশ। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকা সহ বিভিন্ন এলাকায় চলছে পুলিশের রুটমার্চ।

এবার জেলাজুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। মোটর সাইকেল, গাড়ি, ব্যাগ সমস্ত কিছু তল্লাশি করে দেখা হচ্ছে।যদিও এখনও পর্যন্ত অবৈধ কিছু মেলেনি। এই তল্লাশি পঞ্চায়েত ভোট পর্যন্ত চলানো হবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *