দিলীপ ঘোষ’কে পাগল বলে কটাক্ষ করলেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২০ জুন: পুর্নগনার বিষয়ে আদালতে যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ’কে পাগল বলে কটাক্ষ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি রবিবার খরদা ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন, “তৃণমূলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সকলের একমাত্র নেত্রী কিন্তু বিজেপি’তে তা নয়। দিলীপ ঘোষ একজন পাগল, ওকে ওর নিজের দলের কর্মীরাই মানে না।”। খড়দা বিধানসভার বিধায়ক কাজল সিনহার প্রয়াণের পর ওই কেন্দ্রে পুনরায় ভোট হওয়ার কথা আর তাতে তৃণমূলের হয়ে দাঁড়াবেন শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি এদিন আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই রাজ্যে আর আগামী দিনে সারা দেশও সেটা বুঝতে পারবে যে সারাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয় না।” এদিন শোভন দেব চট্টোপাধ্যায় ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *